আমরা বাংলাদেশের সব জেলায় ডেলিভারি দিই। এলাকা অনুযায়ী ডেলিভারি চার্জ ও সময় নিচের তালিকায় দেওয়া আছে (চেকআউটে আপনার ঠিকানা অনুযায়ী সঠিক চার্জ দেখানো হয়)।

কীভাবে কাজ করে

  1. অর্ডার দেওয়ার পর আমাদের টিম ফোন বা SMS-এ অর্ডার নিশ্চিত করে।
  2. সাধারণত একই দিন বা পরের দিন পণ্য প্যাক করে কুরিয়ারে পাঠানো হয়।
  3. পাঠানোর পর SMS-এ ট্র্যাকিং কোড পাবেন — অর্ডার ট্র্যাক করুন পেজে অবস্থা দেখতে পারবেন।

পেমেন্ট

  • ক্যাশ অন ডেলিভারি: পণ্য হাতে পেয়ে টাকা দিন।
  • বিকাশ / নগদ / রকেট / ব্যাংক: অগ্রিম পেমেন্ট করে TrxID দিন; যাচাইয়ের পর অর্ডার কনফার্ম হবে।

মনে রাখবেন

  • ডেলিভারির সময় পণ্যের প্যাকেট দেখে নিন। প্যাকেট ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত হলে ডেলিভারিম্যানের সামনেই আমাদের জানান।
  • সরকারি ছুটি, প্রাকৃতিক দুর্যোগ বা কুরিয়ারের সমস্যায় ডেলিভারিতে কিছুটা দেরি হতে পারে।